News update
  • Gaza unsafe for civilians as Israeli attacks hit homes, classrooms     |     
  • El Niño May Push 49 Million More Into Acute Hunger     |     
  • Acting President Urges Unity on National Interest     |     
  • Strong El Nino to dominate global climate in late 2026: WMO     |     
  • July Mass Uprising Day Today     |     

১৫ শতাংশ ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-12-11, 12:24pm




সরকার ঘোষিত বাৎসরিক ইনক্রিমেন্ট ৪ শতাংশ বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে ১৫ শতাংশ বৃদ্ধির দাবিতে সাভারের আশুলিয়ায় শ্রমিকরা বিক্ষোভ করছে। শ্রমিক অসন্তোষে ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকার হামীম গ্রুপ, শারমীন গ্রুপ, মেডলার, নেক্সট কালেকশন, আল মুসলিম, সেতারা গ্রুপসহ বেশ কিছু কারখানার শ্রমিক বিক্ষোভ করে। 

শিল্প পুলিশ জানায়, শ্রমিকরা ইনক্রিমেন্ট বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করে। এ কারণে কমপক্ষে ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ পরিস্থিতিতে কোন প্রকার বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশের সঙ্গে সেনাও মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে শিল্প পুলিশ।  সময় সংবাদ