News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

সর্বকালের সর্বনিম্নে নেমেছে রুপির মান

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-12-19, 6:47pm




মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় মুদ্রা রুপির মান। প্রথমবারের মতো এক ডলারের বিপরীতে ৮৫ দশমিক ০৬ রুপিতে নেমে এসেছে বাজারদর।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রথমবারের মতো মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ফেডারেল রিজার্ভ আগামী বছর সুদের হার কমানোর ইঙ্গিত দেওয়ার পর এ ঘটনা ঘটলো।

জানা গেছে, ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির দর পতন চলমান। তবে বৃহস্পতিবার মুদ্রাটি ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। এদিন ভারতীয় মুদ্রার দর কমে প্রতি ডলার হয় ৮৫ দশমিক ০৬ রুপি। গত বুধবার তা ৮৪ দশমিক ৯৬ রুপি ও মঙ্গলবার ৮৪ দশমিক ৯০ রুপি ছিল।

জুলাই-সেপ্টেম্বরে ভারতের প্রবৃদ্ধির হার কমে যাওয়া, শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ চলে যাওয়া ও বাণিজ্যঘাটতি বৃদ্ধি পাওয়ার কারণে রুপির এই পতন হচ্ছে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস।  আরটিভি।