News update
  • PM to visit India when atmosphere turns conducive: Humaiun Kobir     |     
  • PM set to embark on maiden overseas tour with Malaysia visit Sunday     |     
  • Food grain stocks in country exceed 20.6 lakh tons     |     
  • Dhaka, Beijing Likely to Sign 15–17 Agreements     |     
  • Govt Aims for Efficient Spending, More Revenue     |     

বিমানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক, টাকা দাবি প্রতারক চক্রের

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2025-01-25, 2:48pm

ertwetwrtw-511392d0db03f05798b0822364ef67ca1737794881.jpg




হ্যাক হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (বিক্রয় ও বিপণন) অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি। এ নম্বর থেকে একটি অসাধু চক্র বিভিন্ন জনের কাছে টাকা চাচ্ছে। কেউ যেন প্রতারণা চক্রের ফাঁদে পা না দেয় এবং এ ধরনের কোনো বার্তায় সাড়া না দিতে অনুরোধ জানিয়েছে বিমান।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে বিমানের ফেসবুক পেজে থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিমানের ফেসবুক পেজে দেওয়া সেই পোস্টে জানানো হয়, জরুরি বিজ্ঞপ্তি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক বিক্রয় ও বিপণনের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি (01777715504) একটি অসাধু চক্র হ্যাক করে বিভিন্ন জনের নিকট অর্থ চাচ্ছে। কেউ উক্ত প্রতারণা চক্রের ফাঁদে পড়বেন না এবং এ ধরনের কোনো বার্তায় সাড়া দেবেন না। আরটিভি