News update
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

বাসস অর্থনীতি 2025-03-14, 7:50am

gambia-264ce69a65a7fc125fd53bee2c19140f1741917033.jpg




বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীনের সঙ্গে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ টাঙ্গারা সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, গাম্বিয়া বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য এ দেশের মানুষের মনে গাম্বিয়ার জনগণের প্রতি সম্মান ও ভালোবাসা তৈরি হয়েছে। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক এ সম্পর্ককে আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে গাম্বিয়ার ট্রেড ভলিউম ছোট। উভয় দেশই তাদের রপ্তানি বাড়াতে পারে।

বাণিজ্যিক সম্পর্কোন্নয়ন দুই দেশের মানুষের সাথে মানুষের যোগাযোগ বৃদ্ধিতে সাহায্য করবে।

এ সময় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে গাম্বিয়াকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদৌ টাঙ্গারা বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে পেরে গাম্বিয়ার জনগণ গর্বিত। বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর মধ্যে দিয়ে দু’দেশের মানুষের সংযোগ আরও বাড়বে। এ সময় তিনি বাংলাদেশ থেকে সামুদ্রিক হিমায়িত মাছ আমদানি ও সে দেশের চিনাবাদাম বাংলাদেশে রপ্তানির আশা প্রকাশ করেন।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান, ড. নাজনীন কাওসার চৌধুরী, আয়েশা আক্তার ও মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ এবং বাংলাদেশে নিযুক্ত গাম্বিয়ার অনাবাসিক হাইকমিশনার মুস্তাফা জাওয়ারা উপস্থিত ছিলেন। এনটিভি।