News update
  • Bangladesh Has 1.584m Tonnes of Fertiliser in Surplus      |     
  • July Uprising crimes: Obaidul Quader, six others get death penalty     |     
  • School relocation row halts Gaibandha char children’s learning     |     
  • REHAB president's post declared vacant over loan default     |     
  • China criticises idea it is in 'malicious competition' over AI     |     

প্রধান বিচারপতি পদক পেলেন ৫ বিচারক

গ্রীণওয়াচ ডেস্ক আদালত 2022-12-18, 5:30pm




প্রধান বিচারপতি পদক পেয়েছেন বিচারিক আদালতের পাঁচ বিচারক।

রোববার (১৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেন পদকপ্রাপ্তরা।

সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা অনুষ্ঠান শেষে এ স্বর্ণপদক দেওয়া হয়।

ব্যক্তিগতভাবে পদক পাওয়া পাঁচ ক্যাটাগরির বিচারকরা হলেন- জেলা ও দায়রা জজ ক্যাটাগরিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছা, অতিরিক্ত জেলা জজ ক্যাটাগরিতে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান, যুগ্ম জেলা ও দায়রা জজ ক্যাটাগরিতে নওগাঁর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. খোরশেদ আলম, সিনিয়র সহকারী জজ ক্যাটাগরিতে চট্টগ্রামের সিনিয়র সহকারী জজ মোসা. রেশমা খাতুন এবং সহকারী জজ ক্যাটাগরিতে রংপুরের সহকারী জজ মো. হাসিনুর রহমান মিলন।

এ ছাড়া দলগতভাবে পদক পেয়েছেন ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত। এ জেলার পক্ষে জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন পদক গ্রহণ করেন।

উল্লেখ্য, এবারই প্রথম প্রধান বিচারপতি পদক প্রবর্তন করা হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।