News update
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2026-05-13, 11:41am

jhrr_0_0-2d864f44dcda28ebdf636502638602cf1778650896.jpg




রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (১৩ মে) বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক বিশেষ বুলেটিনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল থেকেই ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। যেকোনো সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও গত ২৪ ঘণ্টায় এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি, তবে বায়ুমণ্ডলের বর্তমান পরিস্থিতি বৃষ্টির অনুকূলে রয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনার কারণে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে।

বর্তমানে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। বৃষ্টির সময় এই বাতাসের গতিবেগ অস্থায়ীভাবে কিছুটা বৃদ্ধি পেতে পারে।

আজ সন্ধ্যায় সূর্যাস্ত হবে ৬টা ৩৩ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার ভোর ৫টা ১৭ মিনিটে সূর্যোদয় হবে।