News update
  • PM urges vigilance against creating confusion in potics     |     
  • Japanese sweet potato brings new hope to Brahmanbaria farmers     |     
  • Dhaka’s air turns moderate after rain Sunday morning      |     
  • Rajshahi rally wants reparation from India for river diversion     |     
  • Scientists find climate change is reducing oxygen in rivers     |     

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2023-01-12, 1:06pm

resize-350x230x0x0-image-207006-1673495883-32078c8e53f8605688e34a8eebbfa5d71673507183.jpg




চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে মানুষ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সকাল ৯টায় ওই তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা বড় বাজার এলাকার রিকশাচালক মনির হোসেন জানান, রাত থেকেই খুব কুয়াশা আর বাতাস বইছে। আমরা সকালে রিকশা নিয়ে বাইরে আসতে পারছি না। মানুষ কাজ ছাড়া বাইরে আসছে না। তীব্র শীতের কারণে আমাদের আয় কমে গেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার রকিবুল হাসান বলেন, বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বেশ কিছু দিন ধরে চুয়াডাঙ্গা ও আশপাশের এলাকা পুরো কুয়াশাচ্ছন্ন রয়েছে। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। প্রচণ্ড কুয়াশার চাপ থাকায় সূর্যের দেখা মিলছে না। তথ্য সূত্র আরটিভি নিউজ।