News update
  • UN Warns Climate Action Must Accelerate to Avert Catastrophe     |     
  • Dhaka ranks 11th globally for poor air quality     |     
  • BD exports grow 13.14% in Aug on RMG, non-RMG sector gains     |     
  • Carney Tells Trump to Stop ‘Trying to Be Tough’ in Trade Row     |     
  • A series of heat waves leads Britain to record its hottest summer     |     

সপ্তাহের শেষে দেশের বিভিন্নস্থানে বৃষ্টির সম্ভাবনা

গ্রীণওয়াচ ডেক্স আবহাওয়া 2023-11-14, 2:38pm

image-114400-1699950201-a94580a86bddb16b2b6ce749ac08977b1699951106.jpg




খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা,ময়মনসিংহ ও সিলেট বিভাগে সপ্তাহের শেষে কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী বৃষ্টি হতে পারে।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

অন্যদিকে, সারাদেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে,অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে। এটি ঘণীভূত হতে পারে।

মঙ্গলবার সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ১৩ মিনিটে।

আগামীকাল খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা,ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যস্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

অন্যদিকে, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বৃহষ্পতিবার খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী বর্ষণ হতে পারে।  এ ছাড়া দেশের অন্যস্থানে অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তথ্য সূত্র আরটিভি নিউজ।