News update
  • Measles Outbreak Claims 17 Lives in Single Day     |     
  • Trump says US holding ‘very positive discussions’ with Iran over war     |     
  • Dhaka ranks 4th among the world’s most polluted cities Monday     |     
  • Cabinet approves tax relief for brand new electric vehicle imports     |     
  • Energy prices surge to highest in 4 years as conflict spreads     |     

পঞ্চগড়ে কমেনি শীতের প্রকোপ

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2024-02-01, 11:12am

iuydiuwyqie98qw9-96f63fa21de89b0d1f60ae088aa1f7b91706764328.jpg




দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও শীতের প্রকোপ কমেনি।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

জানা গেছে, সাধারণত সন্ধ্যার পর থেকে পঞ্চগড়ে শুরু হয় উত্তরের ঝিরিঝিরি হিমেল বাতাস আর ঘনকুয়াশা। এতে অনুভূত হতে থাকে তীব্র শীত। আর তীব্র শীতের কারণে কাজে বেঘাত ঘটছে খেটে খাওয়া মানুষের। তবে সকালবেলা ঠান্ডা বাতাসে কাবু হয়ে পড়া মানুষ গরম কাপড় পরে কাজে বের হচ্ছেন। পাশাপাশি অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন।

এ বিষয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস আর কনকনে ঠান্ডা এ জেলায় অব্যাহত রয়েছে। তবে কয়েকদিন ধরে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আজ সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। সামনের দিনগুলোতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।