News update
  • Bidisha Siddique Arrested in Fraud Case     |     
  • As wars spread, the global food system unravels     |     
  • Holy Eid-e-Miladunnabi Wednesday     |     
  • EU sees Bangladesh as partner of growing strategic importance: Miller     |     
  • Journalism’s main task is to question power: Swapon     |     

ঢাকাসহ সারা দেশে অতি ভারী বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের শঙ্কা

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-06-15, 5:48am

img_20250615_054637-c78558f23675d923df615df63348eab11749944932.jpg




সারা দেশে ভ্যাপসা গরমে অতিষ্ট হয়ে উঠেছে জন জীবন। এর মধ্যেই টানা তিনদিন রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জায়গায় অতি ভারি বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাঁচটি জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। 

শনিবার (১৪ জুন) সন্ধ্যায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানানো হয়েছে এ তথ্য।

এতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে সোমবার (১৬ জুন) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গায়।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে ভারী বর্ষণজনিত কারণে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর অনেক জায়গায়। আরটিভি