News update
  • WB ready to support Bangladesh amid external economic shocks: Khosru     |     
  • PM, World Bank President Discuss Bangladesh’s Development     |     
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     

বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ উদ্বোধন

গ্রীণওয়াচ ডেস্ক ইন্টারভিউ 2022-06-12, 7:48am




বাংলাদেশের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। 

মন্ত্রী শনিবার (১১ জুন) সকালে প্রধান অতিথি হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের পাশে স্থাপিত প্রবাসী কল্যাণ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় বুথের উদ্বোধন করেন। 

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান। এতে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক।

উদ্বোধন কালে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে ও সেবা সহজীকরণে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় বুথের মাধ্যমে প্রবাসীরা উপকৃত হবে। বর্তমান বাজেটে বৈদেশিক কর্মসংস্থানের উপর গুরুত্বারোপ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন দক্ষতা সম্পন্ন কর্মী বিদেশে পাঠানো হলে অধিক পরিমাণে রেমিটেন্স আসবে। 

অনুষ্ঠানে সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছি। তিনি আরো বলেন, সরকার প্রবাসীদের সেবায় কাজ করছে। বিজ্ঞপ্তি।