News update
  • Dhaka Ranks 9th Among World's Most Polluted Cities on Monday      |     
  • Top Criminal Sweden Aslam Arrested at Dhaka Airport     |     
  • Guterres Urges Climate Justice After COP31 Talks Collapse     |     
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2026-10-08, 10:53am

img_20261008_105309-4855250534d45a2aa30bb810e1a6cf0e1791435208.jpg




নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শুরু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এই বৈঠকটি শুরু হয়ে চলবে শুক্রবার পর্যন্ত। বৈঠকে দুই দেশের বাণিজ্যের নানা সমস্যা, পাটপণ্যের ওপর থেকে অ্যান্টিডাম্পিং শুল্ক এবং স্থলবন্দরের নানা জটিলতা নিয়ে কথা বলবে বাংলাদেশ।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ জনের একটি দল এই বৈঠকে যোগ দিতে মঙ্গলবার ঢাকা ছেড়েছে। প্রতিনিধিদলের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ তার ব্যবসাসংক্রান্ত প্রায় সব দাবিই তুলবে, তবে ভারতীয় পক্ষ কী আলোচনা করবে তা এখনো নিশ্চিত নয়। এছাড়া এটি কেবল আলোচনার আসর হওয়ায় এখানে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হবে না।

বৈঠকে দুই দেশের বাণিজ্যের বড় ফারাক বা বাণিজ্য ঘাটতির বিষয়টিও আসবে। কারণ ভারত থেকে আমরা যে পরিমাণ পণ্য কিনি, তার তুলনায় দেশটিতে আমাদের রপ্তানি বেশ কম। তবে আলোচিত সিইপিএ চুক্তিটি এবার আমাদের তালিকায় রাখা হয়নি।

উল্লেখ্য, চীনের পর ভারত আমাদের দেশের সবচেয়ে বড় আমদানির উৎস। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি ডলারের পণ্য পাঠিয়েছে, আর ভারত থেকে এনেছে ১ হাজার ৯৬ কোটি ডলারের পণ্য। দেশের ব্যবসায়ীরা মূলত ভারত থেকেই কারখানার কাঁচামাল, কাপড় ও তুলা নিয়ে আসেন।