News update
  • UN Declares International Day to Eliminate Child Marriage     |     
  • 32-year-old Bangladeshi-American plans a cotton warehouse in Ctg     |     
  • Govt's 180 days good start; Oppositoon Road March unhelpful      |     
  • Chinese Scientists Warn Wars Could Spread Into Space     |     
  • 11-Party Alliance Begins Dhaka-Chattogram Long March     |     

ম্যাক্রোঁ, শোলজ, দ্রাঘি কিয়েভ সফর শেষে পোল্যান্ডে ফিরেছেন

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2022-06-17, 9:51pm




ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির ওলাফ শোলজ এবং ইতালির মারিও দ্রাঘি রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনে তাদের প্রথম সফর শেষ করে শুক্রবার রাতে ট্রেনে পোল্যান্ডে ফিরেছেন। 

তাদের ট্রেন পোল্যান্ডের প্রজেমিসল শহরে পৌঁছানোর এক ঘন্টা আগে, প্রধানমন্ত্রী দ্রাঘি দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সাথে তার গাড়িতে যোগ দেন।

বৃহস্পতিবার কিয়েভ ত্যাগ করার পরপরই ম্যাক্রোঁ এবং চ্যান্সেলর শোলজ আলোচনা করেন।

ইউক্রেন সফরের সময় রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস তাদের সাথে যোগ দান করেন। তিন নেতা বলেন, তারা ‘অবিলম্বে’ ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য আনুষ্ঠানিক প্রার্থীর মর্যাদা দিতে প্রস্তত। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, তিনি আশা করেন অন্যান্য সদস্য দেশগুলি ২৩-২৪ জুন ইইউ শীর্ষ সম্মেলনের আগে একমত হবে।

প্রতিটি প্রতিনিধিদলের জন্য বিশেষ ট্রেনে চারটি করে বগি ছিল। ট্রেন যাত্রায় কূটনীতিক ও সাংবাদিকদের পাশাপাশি নেতাদের সাথে প্রায় ৮০ জন ফরাসি, জার্মান, ইতালীয় এবং ইউক্রেনীয় নিরাপত্তা কর্মী ছিলেন। তথ্য সূত্র বাসস।