News update
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     

জনসনের পদত্যাগের পরও ব্রিটেনের সমর্থন অব্যাহত থাকবে- প্রত্যাশা ইউক্রেনের

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2022-07-08, 7:27am




বৃহস্পতিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের পর, নির্বাচিত নতুন প্রধানমন্ত্রীও একইভাবে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে কিয়েভের লড়াইয়ের জন্য জোরালো সমর্থন দিয়ে যাবেন বলে আশা করছে ইউক্রেন।

দুই নেতা টেলিফোনে কথা বলার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি কিয়েভের যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থন করার জন্য জনসনকে ধন্যবাদ জানান।

জেলেন্সকির কার্যালয় এক বিবৃতিতে বলেছে, "আমরা সকলেই [জনসনের পদত্যাগের] খবরটি দুঃখের সাথে শুনেছি। শুধু আমিই নয়, পুরো ইউক্রেনীয় সমাজও আপনার প্রতি সহানুভূতিশীল। আমাদের কোন সন্দেহ নেই যে গ্রেট ব্রিটেনের সমর্থন আগের মতোই অব্যাহত থাকবে, তবে আপনার ব্যক্তিগত নেতৃত্ব এবং ক্যারিশমা সেটিকে বিশেষ করে তুলেছিল।"

অন্যদিকে, কিয়েভের সামরিক অভিযানকে সমর্থন করার জন্য পশ্চিমা দেশগুলোকে উপহাস করেছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, “এটা সবার কাছে স্পষ্ট যে, উদারপন্থী শাসন ব্যবস্থা গভীর রাজনৈতিক, আদর্শিক এবং অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। ব্রিটেনের অর্ধ-ক্ষয়ের পরিস্থিতি উদ্বেগের কারণ।”

এছাড়া, ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ বলেছেন, “মি. জনসন যেমন আমাদের খুব অপছন্দ করেন, তেমনি আমরাও তাকে অপছন্দ করি।” তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।