News update
  • Assertive Diplomacy Urged as Mecca Pact Ignite Strategic Security Issues     |     
  • World Experiences Hottest August on Record     |     
  • PM opens dengue prevention, cleanliness campaign     |     
  • Saudi Oil Pipeline Stops as Houthis Seize Red Sea Island     |     
  • Dhaka 3rd most polluted city in the world this morning     |     

শিনজোর মৃত্যুতে একদিনের শোকপ্রকাশ ভারতে, দু’জনের শেষ ছবি শেয়ার করলেন মোদী

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2022-07-09, 7:45am




চিকিৎসকদের হাজার চেষ্টার পরেও বাঁচানো যায়নি জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে।

গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের বেডে কয়েক ঘণ্টা জীবন-মরণ লড়াই চালান তিনি। কিন্তু সেই লড়াইয়ে হার মানলেন ৬৭ বছরের শিনজো। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশজুড়ে একদিনের শোকদিবস পালনের কথা ঘোষণা করেছেন মোদী।

শিনজো আবের প্রয়াণে এদিন টুইট করে শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি লেখেন, "শিনজো আবের প্রতি সম্মান জানিয়ে আগামীকাল দেশজুড়ে শোকদিবস পালন করা হবে।" শুধু তাই নয়, এদিন তাদের শেষ তোলা ছবিটিও শেয়ার করেন মোদী। সম্প্রতি জাপান সফরে গিয়েছিলেন তিনি। সেখানেই তোলা হয় তাদের এই ছবি।

সেই ছবি পোস্ট করে তিনি লেখেন, টোকিওতে তোলা এই ছবি। শিনজো আবে সবসময়ই ভারত-জাপানের সম্পর্ককে মজবুত করার বিষয়ে খুবই উৎসাহী ছিলেন। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।