News update
  • Dhaka’s air remains unhealthy this morning     |     
  • Williams sisters’ US Open return boosts ESPN viewership     |     
  • FMs of 8 Arab, Islamic nations urge global curb on Israeli settlements     |     
  • 27 metro rail bearing pads critical, cracks found in 46 piers: Minister     |     
  • RMG exports grow 5.12% to $7.5bn in July-August     |     

বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন বাইডেন এবং শি, অনুপস্থিত পুতিন

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2022-11-15, 7:53am




ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বনেতাদের সাথে যোগ দিয়েছেন। ইউক্রেনের যুদ্ধ এবং রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চাপের কারণে এবারে সম্মেলন অনেকটা ম্লান হয়ে গেছে। বিশটি বৃহত্তম অর্থনীতির রাষ্ট্রের নেতাদের এ সম্মেলনের আগে ওয়াশিংটন এবং জাকার্তার মধ্যে কয়েক মাস ধরে তীব্র কূটনৈতিক চালাচালি হয়।

জি-২০ গ্রুপের ১৭টি সদস্য রাষ্ট্র এ সম্মেলনে যোগ দিচ্ছেন। যার যার সরকার প্রধান দেশগুলোর প্রতিনিধিত্ব করছে। এর মধ্যে গ্রুপ অফ সেভেন (জি-৭)এর নেতৃস্থানীয় শিল্পোন্নত দেশগুলোর নেতাদের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সশরীরে এ সম্মেলনে যোগ দিচ্ছেন কিনা এবং তিনি ভার্চুয়ালি এ সম্মেলনে অংশগ্রহণ করবেন কিনা তা স্পষ্ট নয়।

জি-২০ র সদস্য না হওয়া সত্ত্বেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ভার্চুয়ালি এ সম্মেলনে অংশগ্রহণ করবেন।

অংশগ্রহণকারীদের চূড়ান্ত তালিকা নিয়ে বাইডেন সন্তুষ্ট কি না- এই প্রশ্নটি এড়িয়ে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান। তিনি বলেন, এই শীর্ষ সম্মেলনটিকে বাইডেন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের পরিণতি মোকাবিলা করার জন্য বিশ্বের প্রধান অর্থনীতির দেশের নেতাদের জন্য একটি সুযোগ হিসেবে দেখেন। বাইডেন খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা এবং ঋণ সংস্কারসহ বাস্তবিক বিষয়গুলোতে মনোনিবেশ করবেন।

শীর্ষ সম্মেলনের সময় ওয়াশিংটন এবং জাকার্তা ইন্দোনেশিয়ার জ্বালানি পরিবর্তনের বিষয়ে পিজিআইআই উদ্যোগগুলো উন্মোচন করছে। দেশ দুটি ইন্দোনেশিয়ার ৫টি প্রদেশে জলবায়ু-সচেতন অবকাঠামো বিকাশ, নারী-উদ্যোগে ব্যবসা এবং ক্ষুদ্র থেকে মাঝারি আকারের উদ্যোগগুলোতে অর্থের যোগান বৃদ্ধির জন্য ৬৯ কোটি ৮০ লাখ ডলারের চুক্তির সূচনা করছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।