News update
  • Only tourist police box on Kuakata beach about to disappear into sea     |     
  • High Court Rejects Plea to Suspend Presidential Poll     |     
  • PM calls for broader tax net, people-friendly revenue system     |     
  • Women-only ‘Pink Bus’ service launched in Dhaka     |     
  • Bangladesh to Convey Position to Myanmar Over Rohingya Claims     |     

এভাবে বিদায় নিতে হবে ভাবিনি: পিটার হাস

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2024-07-25, 7:38am

ঢাকায় নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস



বাংলাদেশ থেকে এভাবে বিদায় নিতে হবে ভাবিনি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যম লিংকডইনে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের মিশন শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথাও জানান পিটার হাস।

বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘এভাবে বাংলাদেশ মিশন শেষ করতে হবে ভাবিনি। আমি যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। দূতাবাসের সকল কর্মী, আমার সহকর্মী, পরিবার, বন্ধু ও বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’

এই পোস্টের সঙ্গে মার্কিন দূতাবাস, ঢাকার একটি ফেসবুক পোস্ট যুক্ত করে দেন হাস। পোস্টটি বাংলাদেশে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপত্তা সম্পর্কিত। দেশের বর্তমান পরিস্থিতিতে কর্মীদের নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের ১ মার্চ বাংলাদেশে এসেছিলেন পিটার হাস। রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হন তিনি। আরটিভি