News update
  • Bangladesh Exports Rise 13.14% in August to $4.43bn     |     
  • Bay of Bengal turbulent due to clear low pressure, Sgnal No 03 at Payra Port     |     
  • Govt puts rural Bangladesh at heart of development agenda     |     
  • BNP celebrates its 48th founding anniversary Tuesday     |     
  • Dengue situation worsens in Pirojpur     |     

নরেন্দ্র মোদির ব্যক্তিগত চিঠি তারেক রহমানকে হস্তান্তর

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-12-31, 5:49pm

dfreterter-640e13776cd1e02e83729a7dd97986fb1767181747.jpg

মোদির ব্যক্তিগত চিঠি তারেক রহমানকে হস্তান্তর করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। ছবি: ড. এস জয়শঙ্করের ফেসবুক থেকে



বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন তিনি।

ঢাকায় পৌঁছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ড. এস জয়শঙ্কর। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানের কাছে একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেন।

সাক্ষাতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হয়। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার আদর্শ ও মূল্যবোধ ভবিষ্যতেও দিকনির্দেশনা দেবে—এমন প্রত্যাশার কথা ব্যক্ত করা হয়।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।