News update
  • Dry Monsoon in South Asia: Looming Fears of Agricultural Loss     |     
  • Flood-ravaged Nepal calls for climate justice     |     
  • If Long March Solved Energy Crisis, We’d Organise It: PM     |     
  • Freedom of speech should not cross limits of civility: PM     |     
  • Bangladesh Condemns Israeli Settlement Plan in West Bank     |     

ভোলায় কৃষকের বরাদ্দের সার পাচারের অভিযোগ

কৃষি 2026-09-10, 11:31pm

fertilizer-being-unloaded-from-a-truck-in-rangpur-c1bacf3c742c23e88905e634af4aec001789061466.jpg

Fertilizer being unloaded from a truck in Rangpur. UNB



বিএডিসির একজন কর্মকর্তাকে ঘিরে প্রশ্ন। কৃষকের জন্য বরাদ্দকৃত সার জেলার বাইরে পাচারের অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিএডিসির কর্মকর্তা ইকবাল হোসেন।

বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সার পাচার সিন্ডিকেটের প্রকৃত হোতাদের মুখোশ উন্মোচন করে আইনানুগ শাস্তি নিশ্চিত করতে হবে। 

কৃষকের বরাদ্দের সার নিয়ে কোনো অনিয়ম বা প্রতারণা মেনে নেওয়া হবে না। অভিযোগটি তদন্তসাপেক্ষ—তদন্তে সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষক ঐক্যা ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দিন ফরাজী।