News update
  • Bangladesh, US sign strategic civil nuclear cooperation agreement     |     
  • Bangladesh Unveils Five-Year Plan to Tackle Pollution     |     
  • Potential For Stronger Saudi Investment Considerable: Ambassador     |     
  • Padma Barrage To Restore River Ecosystem In SW Bangladesh      |     
  • The Urge To Contain Super AI, Today’s Frankenstein     |     

কলাপাড়ায় প্রতারণায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক তরমুজ চাষীর মানববন্ধন

কৃষি 2023-03-23, 9:56pm

kalapara-watermelon-farmers-staged-a-human-chain-to-protest-alleged-deception-by-a-company-9153e96c22d10ccef34dd00abb5e25a31679586989.jpg

Kalapara watermelon farmers staged a human chain to protest alleged deception by a company.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় ডিলারের কাছ থেকে সিনজেনটা কোম্পানির ড্রাগন তরমুজ বীজ কিনে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী চাষিরা।

আজ বৃহষ্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার ধানখালী ইউপি'র লোন্দা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী কৃষক পরিবারের শতাধিক নারী পুরুষ ও শিশুরা অংশ গ্রহন করে।

কৃষকরা জানান, স্থানীয় সিনজেনটা ডিলারের মাধ্যমে ৩ হাজার টাকা করে ড্রাগন জাতের বীজ প্যাকেজ ক্রয় করে ক্ষেতে বপন করেছে প্রায় অর্ধশতাধিক তরমুজ চাষি। সইনজএনটআর এ ড্রাগন বীজ বপন করেও কৃষকের ক্ষেতে ছোট জাতের তরমুজের ফলন হয়েছে। যা বাজারজাত করতে পারেনি কৃষকরা। ফলে তরমুজ চাষীদের প্রায় অর্ধকোটি টাকার লোকসান হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।  - গোফরান পলাশ