News update
  • Dhaka Ranks 9th Among World's Most Polluted Cities on Monday      |     
  • Top Criminal Sweden Aslam Arrested at Dhaka Airport     |     
  • Guterres Urges Climate Justice After COP31 Talks Collapse     |     
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     

কলাপাড়ায় ক্লাসরুমে মাধ্যমিক স্তরের ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে

ক্যাম্পাস 2026-10-07, 11:58pm

secondary-school-students-admitted-to-a-hospital-in-kalapara-after-falling-ill-in-the-classroom-on-wednesday-7-october-2026-cef3a5cdaffecaa1532667d4750d5ace1791395933.jpg

Secondary school students admitted to a hospital in Kalapara after falling ill in the classroom on Wednesday 7 October 2026.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের শ্রেনী কক্ষে একে একে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

অসুস্থ শিক্ষার্থীরা হল অষ্টম শ্রেণির ছাত্রী তাইফা, দশম শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানা, অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান, সপ্তম শ্রেণির ছাত্রী মারিয়া, দশম শ্রেণির ছাত্রী মিম, সপ্তম শ্রেণির ছাত্রী লাবিয়া, দশম শ্রেণির ছাত্রী নুসরাত, দশম শ্রেণির ছাত্রী সানজিদা এবং অষ্টম শ্রেণির ছাত্রী সাদিয়া।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুব উল্লাহ লিটন জানান, প্রথমে দশম শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে সেবা দিতে এগিয়ে আসা কয়েকজন শিক্ষার্থীও একে একে অসুস্থ হয়ে পড়ে। পরে মোট ১০ শিক্ষার্থীকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এর আগে একইভাবে উপজেলার ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে। 

কলাপাড়া হাসপাতালের কর্তব্যরত চিকসক ডা. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তারা সবাই মাক্স সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন রোগে আক্রান্ত হয়েছে। তবে সবাই শংকা মুক্ত। - গোফরান পলাশ