News update
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     
  • Turkey's final draft at UN COP31 doesn't mention fossil fuels      |     

১৪ বছরে ১৭ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে : শিক্ষামন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2023-01-19, 10:20pm




আওয়ামী লীগ সরকার ১৪ বছরে দেশে ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।  শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে সাতক্ষীরা, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মেহেরপুর, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, বগুড়া ও নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম চলমান।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় করার পাশাপাশি চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ৫৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। ডা. দীপু মনি বলেন, শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি জেলায় অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় ও প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।