News update
  • UN Warns Climate Action Must Accelerate to Avert Catastrophe     |     
  • Dhaka ranks 11th globally for poor air quality     |     
  • BD exports grow 13.14% in Aug on RMG, non-RMG sector gains     |     
  • Carney Tells Trump to Stop ‘Trying to Be Tough’ in Trade Row     |     
  • A series of heat waves leads Britain to record its hottest summer     |     

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন আজ, থাকবেন প্রধানমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2023-07-16, 10:48am

resize-350x230x0x0-image-231771-1689479090-1f30affaaa3531b6e1bc2f07b61222911689482917.jpg




‘অধ্যক্ষ সম্মিলন ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৩’ আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৬ জুলাই) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এর আগে, শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘অধ্যক্ষ সম্মিলন ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৩।’

এতে আরও বলা হয়, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর হাত থেকে বৃত্তি গ্রহণ করবেন। সারাদেশ থেকে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ২৫৭টি কলেজের অধ্যক্ষরা এই অনুষ্ঠানে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত ১০টি শিক্ষা সংক্রান্ত উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ। তথ্য সূত্র আরটিভি নিউজ।