News update
  • Bangladesh To Elect President Today After 35 Years     |     
  • Voting in presidential election Thursday     |     
  • Nairobi Biodiversity Talks Set the Stage for Key COP17 Decisions     |     
  • Indigenous Peoples Call for Meaningful Influence in Climate Discussions — Nia Tero     |     
  • Demand for an hour-long a weekly BTV program titled “Farmer’s Thoughts”     |     

মঙ্গলবার চট্টগ্রাম নগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2023-08-07, 6:53pm

resize-350x230x0x0-image-234699-1691410728-4960ac7b08beb8cb413e2a50ac4f1bff1691412824.jpg




প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামীকাল মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (৭ আগস্ট) মাউশির পরিচালক মো. শাহেদুল খবির চৌধুরী (কলেজ ও প্রশাসন উইং) গণমাধ্যমকে এ তথ্য জানান। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকেও এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুধুমাত্র চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

শাহেদুল খবির বলেন, শুধু আগামীকাল মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। অবস্থা উন্নতি সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা আগামী ৮ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।