News update
  • PM Urges Faster Global Action as Sea Level Threatens 10m     |     
  • PM to address UNGA in Bangla today     |     
  • UNGA President Warns Against Fading Attention to Rohingya     |     
  • PM Proposes Five Urgent Steps to Resolve Rohingya Crisis     |     
  • Govt Appoints Indonesian Firm to Operate Cox’s Bazar SPM     |     

একাদশের রেজিস্ট্রেশন কবে থেকে, জানাল বোর্ড

গ্রীণওয়াচ ডেক্স ক্যাম্পাস 2023-10-22, 3:41pm

resize-350x230x0x0-image-244728-1697959268-ae8ad0d5a2531042b9271cf40f0c6d3d1697967667.jpg




চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২২ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ১২ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে কোনো কলেজ অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে না পারলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

রেজিস্ট্রশন করতে শিক্ষাপ্রতিষ্ঠানকে একাদশে ভর্তির ওয়েবসাইটের কলেজ লগইন প্যানেলে ঢুকতে হবে। এরপর ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। সেখানে যেসব তথ্য চাওয়া হবে, তা পূরণ করে সাবমিট করতে হবে।

উল্লেখ্য, অনলাইনে আবেদন ও ভর্তি শেষে গত ৮ অক্টোবর থেকে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়। এ বছর প্রায় ১৩ লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।