News update
  • Iran FM to Visit Pakistan, Oman and Russia     |     
  • Heatwave Tightens Grip as Mercury Rises Nationwide     |     
  • Prime Minister to address May Day rally on May 1      |     
  • Bangladesh at ‘High Risk’ From Measles, Warns WHO     |     
  • Dhaka-Seoul Ties Set for Strategic Partnership Push: Envoy     |     

বিএনপির অবরোধ কর্মসূচি রাবির সব একাডেমিক ভবনে ছাত্রদলের তালা

গ্রীণওয়াচ ডেক্স ক্যাম্পাস 2023-10-31, 9:32am

resize-350x230x0x0-image-245908-1698721456-d339df598266853efde5f9e580e365221698723156.jpg




বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি বাস্তবায়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রতিটি একাডেমিক ভবনে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তালার সঙ্গে ‘অবরোধ’ লেখা সম্বলিত একটি করে প্ল্যাকার্ড ঝুলিয়ে দেন তারা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী ও সদস্য সচিব শামসুদ্দিন সানিন ও সদস্য ফারুক হোসেনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, বিএনপির সমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদ, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং সরকার পতনের একদফা দাবি আদায়ে তিন দিনের অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রতিটি একাডেমিক ভবনে তালা দিয়ে ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। অবরোধের সমর্থনে আজ ক্যাম্পাসে বিক্ষোভ করারও পরিকল্পনা রয়েছে আমাদের।

তালা দেওয়ার সময় রাবি শাখা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা জানতে পেরেছি ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের দুটি ভবনে তালা দিয়েছে। আমি এখন ক্যাম্পাসে ঢুকছি এবং বিষয়টি দেখছি। তথ্য সূত্র আরটিভি নিউজ।