News update
  • Global Press Freedom Hits Lowest Level in 25 Years     |     
  • Two Tough Years Ahead As Govt Pushes Economic Fix     |     
  • OPEC faces mounting pressure as officials meet in Vienna     |     
  • Locked in poverty and riverbank erosion: The reality of Kurigram     |     
  • DC conference 2026: 498 proposals set for policy review     |     

স্বাভাবিক একাডেমিক কার্যক্রম চালুর দাবি বুয়েট শিক্ষক সমিতির

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2024-04-09, 10:39am

image-133505-1712589540-e0bf1b82d488e8f6000ad66604a165791712637557.jpg




ছাত্ররাজনীতি নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ প্রকৌশল  বিশ্ববিদ্য্যালয়ে (বুয়েট) স্বাভাবিক একাডেমিক কার্যক্রম চালুর দাবি জানিয়েছে বুয়েট শিক্ষক সমিতি।

এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এই  দাবি জানানো হয়। 

বিবৃতিতে বুয়েট শিক্ষার্থীদের কাছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ই-মেইল পাঠানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সেইসঙ্গে এ ব্যাপারে জাতীয় আইন প্রয়োগকারী সংস্থাসমূহের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং নিষ্কলুষ ক্যাম্পাস আমাদের সকলের কাম্য। সকল অংশীজনের সহযোগিতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে অচিরেই সে অবস্থা ফিরে আসবে বলে শিক্ষক সমিতি দৃঢ়ভাবে বিশ্বাস করে।

ছাত্র রাজনীতি নিয়ে বুয়েটে গত ২৯ মার্চ আন্দোলন শুরু হয়। এ আন্দোলনের বিষয়টি হাইকোর্ট পর্যন্ত যায়। যেখানে উচ্চ আদালতের পক্ষ থেকে বলা হয়, বুয়েটে ছাত্ররাজনীতি চলতে বাধা নেই। 

গত ২৮ মার্চ ছাত্র লীগের সভাপতি বুয়েটে প্রবেশ করে ছাত্রলীগের কমিটি দিচ্ছে এমন গুজব ছড়িয়ে প্রতিষ্ঠানটিতে উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করা হয়। এ সময় ছাত্রলীগ সংশ্লিষ্ট থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার ও তার সঙ্গে থাকা অন্যান্য শিক্ষার্থীদের খুঁজে বের করে বহিষ্কারের দাবি জানানো হয়। সেইসঙ্গে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ বহালের দাবিও জানান আন্দোলনকারীরা। 

এদিকে ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাদের সমাগাম ঘটানোর কারণে বুয়েট ছাত্র ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বীর আবাসিক হলের সিট বাতিলের সিদ্ধান্ত স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। বাসস