News update
  • Fakhrul Dreams of a Happy, Prosperous Bangladesh     |     
  • Trump vows 'tremendous' economic costs on Iran partners     |     
  • Bangladesh To Elect President Today After 35 Years     |     
  • Voting in presidential election Thursday     |     
  • Nairobi Biodiversity Talks Set the Stage for Key COP17 Decisions     |     

একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়লো

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2024-09-29, 9:54pm




চলতি ২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আরও ৮ দিন সময় বাড়ানো হয়েছে রেজিস্ট্রেশনের জন্য।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের চলমান রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা আগামী ৮ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো।

শিক্ষা বোর্ডগুলোর অধীন দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তির ওয়েবসাইটে প্রবেশ করে আগামী ৮ অক্টোবর বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে সাবমিট করার কাজ সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। আরটিভি