News update
  • Voting in presidential election Thursday     |     
  • Nairobi Biodiversity Talks Set the Stage for Key COP17 Decisions     |     
  • Indigenous Peoples Call for Meaningful Influence in Climate Discussions — Nia Tero     |     
  • Demand for an hour-long a weekly BTV program titled “Farmer’s Thoughts”     |     
  • ECNEC Approves 10 Projects Worth Tk 9,333 Crore     |     

রোববার মেধাবীদের মুখোমুখি হচ্ছে ছাত্রশিবির

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2024-12-29, 8:24am




বাংলাদেশের সমাজ, রাজনীতি, ইসলাম, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সম্পর্কে শিক্ষার্থীদের মনে রয়েছে নানা প্রশ্ন। শিক্ষার্থীদের এসব জিজ্ঞাসার উত্তর দিতে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা আয়োজন করতে যাচ্ছে ‘মেধাবীদের মুখোমুখি ছাত্রশিবির’ শীর্ষক প্রশ্নোত্তর অনুষ্ঠান ও মতবিনিময়সভা।

রোববার (২৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দুপুর আড়াইটায় এই সভা অনুষ্ঠিত হবে। এতে আমন্ত্রিত অতিথিরা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের কথা শুনবেন এবং প্রশ্নের উত্তর দেবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েমের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাবি শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শিশির মনির, যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মীর্যা গালিব এবং শিবিরের বর্তমান সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালন করবেন ঢাবি শাখা শিবিরের সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদ।

অনুষ্ঠানটিতে নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন করা যাবে শনিবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত। ফর্ম পূরণ করলে একটি ফিরতি ই-মেইলের মাধ্যমে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কনফার্ম করা হবে। আরটিভি।