News update
  • WB ready to support Bangladesh amid external economic shocks: Khosru     |     
  • PM, World Bank President Discuss Bangladesh’s Development     |     
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     

সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ: ব্লকেড কর্মসূচি নিয়ে নতুন বার্তা শিক্ষার্থীদের

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-12-07, 7:33pm

ewrfewweterw-6289297d82468c317ee1c2bb8bd095451765114398.jpg




‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ জারির দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। এ অবস্থায় শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা। অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তারা অবস্থান ছাড়বেন না বলেও জানিয়েছেন।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি নিয়ে নতুন বার্তা দেন।

তারা জানান, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ না নিয়ে আমরা ফিরবো না। জনদুর্ভোগের কথা চিন্তা করে সড়ক ছেড়ে শিক্ষা ভবনের পাশে আন্দোলন করছি। দাবি না মানলে আগামীকাল আবারও ব্লকেড কর্মসূচি পালন করবেন তারা।

এদিকে দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা শিক্ষা ভবন ঘেরাও করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। পরে তারা ভবনের সামনের সড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেন।

এতে হাইকোর্টের মাজার রোড, সচিবালয়ের সামনের সড়কসহ আশপাশের এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

 শিক্ষার্থীদের এক দফা দাবি, দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে। শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও এখনো চূড়ান্ত অধ্যাদেশের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে পরিচয় সংকট, অ্যাকাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বিপাকে পড়েছেন প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী।