News update
  • RMG exports to UK almost $1bn in first two fiscal months     |     
  • Trump Rejects Iran Proposal to Reopen Strait of Hormuz     |     
  • Govt to Buy Rooftop Solar Power at Tk 10.50 Per Unit     |     
  • Over 30 tourism clusters being developed in country: PM      |     
  • Bangladesh, US sign strategic civil nuclear cooperation agreement     |     

শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার তিন উইকেট

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-06-11, 11:37am

werewrfwerwerwsadsa-06e558caa2a09361021266c24eaba9011781156259.jpg

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের দৃশ্য। ছবি : বিসিবি



প্রথম ওয়ানডেতে প্রথম বলেই অস্ট্রেলিয়া উইকেট হারিয়েছিল প্রথম বলেই। তাসকিন আহমেদের বলে বোল্ড হওয়া ম্যাথু শর্ট এবার টিকলেন চার বল। তবে, শূন্য রানে বোল্ড হওয়া ঠেকাতে পারেননি। রানের খাতার খোলার আগেই সাজঘরে ফেরেন এই ওপেনার।

দ্বিতীয় ওভারে আক্রমণে এসে প্রথম বলেই উইকেট শিকার মুস্তাফিজুর রহমানের। উইকেটের পেছনে লিটন দাসের তালুবন্দি হন কুপার কনোলি। ওভারে শেষ বলে ফের ফিজের আঘাত। ম্যাট রেনশো এবার লিটনের কাছে ক্যাচ দিলেন।

২ ওভার শেষে স্কোরলাইন— শুন্য রান, তিন উইকেট। দুটোই মেডেন।

দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

রপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। আজ বৃহস্পতিবার (১১ জুন) শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে অস্ট্রেলিয়া। আজকের ম্যাচটি সফরকারীদের জন্য বাঁচা-মরার। হারলে সিরিজ খোয়াতে হবে তাদের। অন্যদিকে, বাংলাদেশ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেবে স্বাগতিকরা।