News update
  • PM Proposes Five Urgent Steps to Resolve Rohingya Crisis     |     
  • Govt Appoints Indonesian Firm to Operate Cox’s Bazar SPM     |     
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     
  • El Niño Tests Global Readiness for a Changing Climate     |     
  • Dhaka's air quality recorded moderate on Wednesday morning      |     

টেস্ট দলে ডাক পেলেন এনামুল হক বিজয়

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-06-16, 4:23pm




পিঠের ইনজুরিতে ছিটকে পড়া ইয়াসির আলির পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন আরেক ব্যাটার এনামুল হক বিজয়। 

গত রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আগামী ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে বিজয়ের। তাই আজ থেকে শুরু হওয়া টেস্ট সিরিজের প্রথম টেস্টে থাকছেন না বিজয়। দ্বিতীয় ও শেষ টেস্টের আগেই দলের সাথে  যোগ দিবেন তিনি। 

দীর্ঘ ৮ বছর পর আবারও টেস্ট দলে ডাক পেলেন বিজয়। ২০১৪ সালের সেপ্টেম্বরে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই টেস্ট খেলেছেন তিনি। ২০১৩ সালের মার্চে গল-এ শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় বিজয়ের। অভিষেকের পর মাত্র ৪টি টেস্ট খেলেছেন বিজয়। রান করেছেন ৭৩। 

২০১৯ সালের জুলাইয়ে জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন বিজয়। শ্রীলংকার কলম্বোতে হওয়া সেই ওয়ানডের পর জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায় তার। 

তবে চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আবারও জাতীয় দলে ডাক পান বিজয়। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। ১৫ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে ৮১ দশমিক ২৮ গড়ে ১১৩৮ রান করেন বিজয়। যার স্বীকৃতি হিসেবে  ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ফরম্যাটের দলে থাকলেন বিজয়।

বাংলাদেশের জার্সি গায়ে ৩৮টি ওয়ানডেতে ৩টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ১০৫২ রান করেছেন বিজয়। আর ১৩টি টি-টোয়েন্টিতে ১টি হাফ-সেঞ্চুরিতে ৩৫৫ রান করেছেন তিনি। তথ্য সূত্র বাসস।