News update
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     

প্রথম ওভারেই দুই উইকেট শিকার মোসাদ্দেকের

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-07-31, 5:17pm




জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর লক্ষ্যেই হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এদিনও টসে হেরে ফিল্ডিংয়ে নামতে হয় বাংলাদেশকে।

তবে দ্বিতীয় ম্যাচের প্রথম বলেই টাইগারদের সাফল্য এনে দেন অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। জিম্বাবুইয়ান ব্যাটসম্যান রেগিস চাকাভাকে অধিনায়ক এবং উইকেট রক্ষক নুরুল হাসান সোহানের ক্যাচে পরিণত করে ফেরান তিনি।

এরপর তিনে নামা ওয়েসলি মাধবেরেকেও ওভারের শেষ বলে প্যাভিলিয়নের পথ ধরান মোসাদ্দেক। চতুর্থ বলে মোসাদ্দেককে চার মারার পর ওভারের শেষ বলেও এই অফ স্পিনারকে চার্জ করতে যান মাধবেরে।

তবে অফের বাইরের বলটি হাঁকাতে গিয়ে মেহেদী হাসানের ক্যাচে পরিণত হন মাধবেরে। প্রথম ম্যাচে অপরাজিত ৬৭ রান করেছিলেন জিম্বাবুইয়ান এই ব্যাটসম্যান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২ ওভারে ২ উইকেট হারিয়ে ৬ রান। মাঠে আছেন জিম্বাবুইয়ান অধিনায়ক ক্রেইগ এরভিন ও সিকান্দার রাজা। তথ্য সূত্র আরটিভি নিউজ।