News update
  • Political division undermining fight against ‘economic security emergency’     |     
  • Unilateral sanctions expand amid eroding multilateralism     |     
  • Padma Barrage work to open next Jan-Mar: Water Minister     |     
  • BSF's attempt to push-in 12 through Satkhira border foiled     |     
  • Govt Reviewing 101 MoUs, Agreements Signed With India     |     

জয়সুরিয়া ও তার ছেলের পছন্দের ক্রিকেটার কোহলি

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-09-11, 6:28pm




শ্রীলংকা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সনৎ জয়সুরিয়া ও তার ছেলের সবচেয়ে পছন্দের ক্রিকেটার ভারতীয় ব্যাটার বিরাট কোহলি।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও কোহলির মধ্যে কে সেরা ক্রিকেটার, এমন প্রশ্নের জবাবে ওমন কথা বলেন জয়সুরিয়া।

বর্তমান ক্রিকেট বিশে^ সেরা ক্রিকেটারদের মধ্যে আছেন ভারতের কোহলি ও বাবর। এই দু’জনের মধ্যে কে সেরা, এমন তর্ক-বির্তক প্রায়ই হয়ে থাকে।

কোহলি-বাবরের মধ্যে কে সেরা, এবার সেই প্রশ্ন করা করা হয়েছিলো জয়সুরিয়াকে। স্পোটর্সক্রীড়াকে জয়সুরিয়া বলেন, ‘আমি কোহলিকে পছন্দ করি। সে আমার ফেভারিট ক্রিকেটার এবং আমার ছেলেরও ফেভারিট ক্রিকেটার।’

চলমান এশিয়া কাপে ১০২০ দিন ও ৮৩ ইনিংস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পান কোহলি। আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরে ৫৩ বলে অপরাজিত ১২২ রান করেন কোহলি। টি-টোয়েন্টি ক্রিকেটেও প্রথম সেঞ্চুরির স্বাদ নেন তিনি। তবে ফাইনালে উঠতে ব্যর্থ হয় কোহলির ভারত। আর ব্যাট হাতে এবারের এশিয়া কাপের সুপার ফোর পর্যন্ত বড় স্কোর করতে না পারলে, বাবরের নেতৃত্বে ফাইনালে উঠেছে পাকিস্তান। তথ্য সূত্র বাসস।