News update
  • Bangladesh Begins 18,000-Foot Gas Drilling in Brahmanbaria     |     
  • Trump Pauses Hormuz Escort Mission Amid Deal Hopes     |     
  • India's Interlinking of Rivers: An idea delinked from realities     |     
  • Explosion at China fireworks factory kills 26 people     |     
  • ‘US military adventurism’ responsible for new attacks on UAE     |     

ভারতীয় সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার রমিজ রাজার

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-09-12, 7:01pm




শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল হেরে কিছুটা হয়তো রেগেই ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা। আর তাই ভারতীয় এক সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারই করে বসলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

এমনটাই তথ্য দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। যেখানে তারা উল্লেখ করে, ফাইনালে পাকিস্তান দল নিয়ে প্রশ্ন তোলায় ভারতীয় সাংবাদিকের ওপর রেগে যান রমিজ। এই সময় সাংবাদিকের মোবাইল কেড়ে নেন তিনি। যদিও পরবর্তীতে মোবাইলটা আবার দিয়েও দেন তিনি।

এশিয়া কাপের ফাইনাল শেষে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন রমিজ। এই সময় সাংবাদিকরা ঘিরে ধরে পিসিবি সভাপতিকে। কিছু প্রশ্নের উত্তরও দিচ্ছিলেন তিনি। এই সময় এক সাংবাদিক প্রশ্ন করে বসেন, ‘দেশের সাধারণ জনগণের প্রতি আপনার কিছু বলার আছে কি, যারা আজকের ফাইনালের দল এবং হার নিয়ে খুশি ছিলেন না।’

এই সময় রমিজ সেই সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি নিশ্চয়ই ভারতীয় সাংবাদিক? আপনার তো খুশি হওয়ার কথা।’ এ ছাড়াও যোগ করেন, ‘সাধারণ জনগণ মানে?’

এই সময় সে সাংবাদিক বলেন, ‘আমি দেখেছি ভক্তরা ম্যাচ হারের পর কান্না করছে। আমি কী কিছু ভুল বললাম?’ এ ছাড়াও সেই সাংবাদিক বোঝাচ্ছিলেন, ভক্তদের কথাই বলেছিলেন তিনি, তবে স্বাভাবিকভাবে ওইভাবে বলেছেন তিনি। তবে সেই সাংবাদিকের ভিডিও রেকর্ডিং বন্ধ করতে মোবাইলও কেড়ে নেন রমিজ। যদিও পরে মোবাইলটা দিয়ে দেন তিনি। তথ্য সূত্র আরটিভি নিউজ।