News update
  • Monira Sharmin’s MP candidacy cancelled, 49 other women valid     |     
  • No scope for money launderers to return to bank boards: BB     |     
  • Six closed jute mills to reopen under pvt management in 6 months     |     
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মুমিনুল

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-12-22, 11:32am




ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে মিরপুরের শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ দল। প্রথম টেস্টের হারের বদলা নিতে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ এই ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। চোটের জন্য ছিটকে যাওয়া এবাদত হোসেনের বদলি হিসেবে একাদশে এসেছেন তাসকিন আহমেদ। এর আগে ১১ টেস্ট খেলা তাসকিন, প্রথমবারের মতো দেশের মাটিতে টেস্ট খেলতে নামছেন।

এদিকে শেষ ম্যাচে তিনে নামা ইয়াসির আলী চৌধুরীর বাজে পারফরম্যান্সের জন্য কপাল খুলেছে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের।

ভারতের একাদশেও এসেছে এক পরিবর্তন। ১২ বছর পর টেস্ট দলে ফিরেছেন জয়দেব উনাদকাত। সর্বশেষ ২০১০ সালে টেস্ট ম্যাচ খেলেছিলেন এই পেসার। ক্যারিয়ারে সেই একমাত্র টেস্ট খেলার পর আর সুযোগ পাননি এই পেসার। অবশেষে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার সাদা পোশাকের ফরম্যাটে মাঠে নামলেন উনাদকাত।

বাংলাদেশের একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), জাকির হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত।

ভারতের একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, আক্সার প্যাটেল, জয়দেব উনাদকাত, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ। তথ্য সূত্র আরটিভি নিউজ।