News update
  • REHAB president's post declared vacant over loan default     |     
  • China criticises idea it is in 'malicious competition' over AI     |     
  • UP elections to be held in 7 phases, 1st phase on Nov 12     |     
  • Govt Launches Major Plan to Combat Pollution in Dhaka Rivers      |     
  • New warnings about risks of AI to humanity revive the debate     |     

বাংলাদেশের একাদশে ফিরলেন মিরাজ, ইংল্যান্ডে রেহান

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-03-12, 4:11pm

resize-350x230x0x0-image-215545-1678611489-4941426bf69f1354ddec7c5e4d1234071678615883.jpg




বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। মিরপুরে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয় তুলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। তাই এদিনও টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান।

বাংলাদেশের আজ একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শামীম পাটওয়ারী। তার পরিবর্তে একাদশে ফিরেছেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

এদিকে সিরিজ বাঁচাতে ইংল্যান্ড তাদের একাদশে পেসার মার্ক উডের পরিবর্তে একাদশে সুযোগ দিয়েছে রেহান আহমেদের। টেস্ট, ওয়ানডের পর ইংলিশদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে জাতীয় দলের ক্যাপ পেয়েছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার।

বাংলাদেশের একাদশ : রনি তালুকদার, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

ইংল্যান্ডের একাদশ : ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক/উইকেটকিপার), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস ওকস, জোফরা আর্চার, আদিল রশিদ, রেহান আহমেদ ও ক্রিস জর্ডান। তথ্য সূত্র আরটিভি নিউজ।