News update
  • Mojtaba Khamenei Named Iran’s New Leader     |     
  • Iran vows to hit all ME economic hubs if US-Israeli attacks persist     |     
  • Sammilito Islami Bank merger to continue: Governor     |     
  • Biman Suspends Flights to Six Middle East Cities Over Tensions     |     
  • Govt Announces 25pc Rail Fare Discount     |     

শ্রীলংকা সফরে বিশ্রামে সালমা-রুমানা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-04-19, 8:35pm

image-87249-1681910172-6ca5d38b3405146c2693ff4f3fe3498b1681914920.jpg




দুই সিনিয়র ক্রিকেটার সালমা খাতুন ও রুমানা আহমেদকে ছাড়াই আসন্ন শ্রীলংকা সফরের জন্য ১৬ সদস্যের নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া আসন্ন শ্রীলংকা সফরে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত।

এ বছরের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে বিশ্রাম দেয়া হয়েছে একত্রে ২৭৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সালমা ও রুমানাকে। এমনটাই জানিয়েছেন নারীদের নির্বাচক মঞ্জুরুল ইসলাম।

এই প্রথম দুই তারকাকে ছাড়া ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। তবে এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের ছাড়া একটি ম্যাচ খেলেছিলো দলটি।

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় মঞ্জুরু বলেন, ‘এই সফরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আবহাওয়া এবং কন্ডিশন। এই দু’টি বিষয়ের কথা মাথায় রেখে আমরা দল তৈরি করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা কিছু উদীয়মান ক্রিকেটারকে নিয়েছি। যারা সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো করেছে। আমরা কিছু সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছি। এ বছর দেশে-বিদেশে মাটিতে আমাদের অনেক ক্রিকেট খেলা রয়েছে। শ্রীলংকায় বড় ইস্যু হবে ফিটনেস। এসব বিবেচনা করেই আমরা এই দল বাছাই করেছি।’

সালমা ও রুমানা ছাড়া দল থেকে বাদ পড়েছেন তরুণ পেসার মারুফা আক্তার এবং ওপেনার শারমিন আক্তার। দলে নতুন মুখ সুলতানা খাতুন।

বাংলাদেশ ও শ্রীলংকা নারী দলের মধ্যে এটিই হবে প্রথম সীমিত ওভারের দ্বিপাক্ষিক সিরিজ।

এখন পর্যন্ত নারী চ্যাম্পিয়নশিপে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে বাংলাদেশ। গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে শেষ দুই ওয়ানডে বাতিল হওয়ায় ২ পয়েন্ট পায় বাংলাদেশ। ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে শ্রীলংকা।

আগামী ২৫ এপ্রিল কলম্বোর উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে ২৭ এপ্রিল একটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের শ্রীলংকা সফরের সূচি :

২৭ এপ্রিল : বাংলাদেশ-এসএলসি বোর্ড প্রেসিডেন্ট একাদশ, কলম্বো ক্রিকেট ক্লাব

২৯ এপ্রিল : প্রথম ওয়ানডে (পি সারা ওভাল)

২ মে : দ্বিতীয় ওয়ানডে (পি সারা ওভাল)

৪ মে : তৃতীয় ওয়ানডে (পি সারা ওভাল)

৭ মে : বাংলাদেশ-এসএলসি বোর্ড প্রেসিডেন্ট একাদশ, কলম্বো ক্রিকেট ক্লাব

৯ মে : প্রথম টি-টোয়েন্টি (সিংহলিজ স্পোর্টস ক্লাব)

১১ মে : দ্বিতীয় টি-টোয়েন্টি (সিংহলিজ স্পোর্টস ক্লাব)

১২ মে : তৃতীয় টি-টোয়েন্টি (সিংহলিজ স্পোর্টস ক্লাব)

বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারী, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন। তথ্য সূত্র বাসস।