News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

রাহুল-কোহলির জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় ভারতের

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-09-11, 7:22pm




এশিয়া কাপের সুপার ফোরের মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মহারণে হানা দিয়েছিল বৃষ্টি। বেরসিক বৃষ্টিতে আগের দিন ম্যাচ ভেস্তে যাওয়ায় রিজার্ভ ডেতে গড়ায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। আজ আবারও ব্যাট করতে নেমে লোকেশ রাহুল ও বিরাট কোহলির জোড়া সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় গড়েছে রোহিত শর্মার দল।

কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে আগের দিন ২৪.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ভারত ১৪৭ রান সংগ্রহ করার পর বৃষ্টিতে ম্যাচ রিজার্ভ ডেতে গড়ায়। আজ ব্যাটিংয়ে নেমে রাহুল-কোহলির অবিচ্ছিন্ন জুটিতে নির্ধারিত ৫০ ওভারে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ পেয়েছে ভারতীয়রা। রাহুল ১১১ ও কোহলি ১২২ রানে অপরাজিত থাকেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।