News update
  • PM to address UNGA in Bangla today     |     
  • UNGA President Warns Against Fading Attention to Rohingya     |     
  • PM Proposes Five Urgent Steps to Resolve Rohingya Crisis     |     
  • Govt Appoints Indonesian Firm to Operate Cox’s Bazar SPM     |     
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     

জায়গা হারাচ্ছেন লিটন!

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-10-09, 4:08pm

resize-350x230x0x0-image-242968-1696842310-9b4ff3982995b02e5b5a2ce3fe3eb5941696846122.jpg




ওয়ানডে বিশ্বকাপের তৃতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্বমঞ্চে লাল-সবুজের প্রতিনিধিদের পরের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

মঙ্গলবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে ইংলিশদের বিপক্ষে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে পরিবর্তন আনতে যাচ্ছে টাইগার টিম ম্যানেজম্যান্ট।

আফগানদের সঙ্গে জয় পেলেও টাইগারদের অস্বস্তির অন্যতম কারণ ওপেনিং জুটি। দেশসেরা ওপেনার তামিম ইকবালের ইনজুরির কারণে তরুণ তানজিদ তামিম ও লিটন দাসের কাঁধে ওপেনিংয়ে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ। তবে আফগানদের সঙ্গে বাজে পারফরম্যান্সে নির্বাচকদের হতাশায় ডুবিয়েছেন তারা।

আফগানদের বিপক্ষে ১৮ বলে ১৩ রান করেছেন লিটন। আর সবশেষ কয়েক ম্যাচ ধরেই ফর্মে নেই ক্লাসিক এই ওপেনার। সবশেষ এশিয়া কাপ ও ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেও আলো ছড়াতে পারেননি এই ডানহাতি ব্যাটার। এমন পরিস্থিতিতে ইংলিশদের বিপক্ষে তাকে খেলানো নিয়েও শঙ্কা জেগেছে।

তবে আরও একটি সুযোগ পেতে পারেন লিটন। তবে ওপেনিংয়ে রান না পাওয়ার কারণে তাকে খেলানো হতে পারে মিডেল-অর্ডারে। আর ওপেনার হিসেবে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে।

এদিকে ইংলিশদের বিপক্ষে ম্যাচের আগে আরও এক দুশ্চিন্তায় টিম ম্যানেজম্যান্ট। এই ম্যাচে একজন ব্যাটারকে বসিয়ে ষষ্ঠ বোলার খেলানোর চিন্তাও করছে নির্বাচকরা। সেক্ষেত্রে একাদশ থেকে ছিটকে যেতে পারেন লিটন কুমার দাস অথবা তরুণ তানজিদ তামিম। তাদের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে শেখ মাহেদি অথবা নাসুম আহমেদকে। তথ্য সূত্র আরটিভি নিউজ।