News update
  • Ebola outbreak spreading exponentially, UN responders warn     |     
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     
  • New President visits Zia, Khaleda’s graves before Bangabhaban oath     |     

সাকিবের পরিবর্তে বাংলাদেশের বিশ্বকাপ দলে এনামুল

গ্রীণওয়াচ ডেক্স ক্রিকেট 2023-11-07, 10:02pm

image-113499-1699367949-d4c3182e85c2ce8e588b73cdd1f16c9c1699372959.jpg




অধিনায়ক সাকিব আল হাসানের জায়গায় বিশ্বকাপে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ব্যাটার এনামুল হক বিজয়। ইনজুরির কারনে আগামী ১১ নভেম্বর পুনেতে ওয়ানডে বিশ^কাপে বাংলাদেশের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না সাকিব।

সাকিবের পরিবর্তে বিজয় বাংলাদেশ দলভুক্তির  অনুমোদন দিয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি। আইসিসির দেয়া এক বিবৃতিতে  আজ একথা  জানানো হয়েছে।

গতকাল শ্রীলংকার বিপক্ষে ম্যাচ খেলার সময় বাঁ-হাতের তর্জনীতে চিড় ধরে সাকিবের।

শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ৬৫ বলে ৮২ রান করে বাংলাদেশের ৩ উইকেটে জয়ে বড় অবদান রাখেন সাকিব। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি।

শ্রীলংকার বিপক্ষে ম্যাচে সাকিব ব্যথানাশক ওষুধ খান এবং ইনজুরি আক্রান্ত আঙুলে স্কচটেপ ব্যবহার করে মাঠে নামেন।  

মাত্র দুই ম্যাচ জয়ে ইতোমধ্যে বিশ^কাপ সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের জন্য শেষ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ টাইগারদের। বাসস।