News update
  • Gaza unsafe for civilians as Israeli attacks hit homes, classrooms     |     
  • El Niño May Push 49 Million More Into Acute Hunger     |     
  • Acting President Urges Unity on National Interest     |     
  • Strong El Nino to dominate global climate in late 2026: WMO     |     
  • July Mass Uprising Day Today     |     

৪৭৬ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-03-31, 7:59pm

thtyeueu-279fc1756ada6110ef34a933077a6e7c1711893576.jpg




চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সমানে পাহাড় সমান পুঁজি পেয়েছে লঙ্কানরা। ৫৩১ রানে অলআউট হয়েছে সফরকারীরা। তাড়া করতে নেমে এক উইকেট হারিয়ে ৫৫ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ।

রোববার (৩১ মার্চ) দ্বিতীয় দিনের শেষ ঘণ্টায় ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুর্দান্ত শুরু করে দুই টাইগার ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। দুজনের ব্যাট থেকে আসে ৪৭ রান। তবে ইনিংস বড় করতে পারেনি জয়। ৪২ বলে ২১ রান করে আউট হন এই ডানহাতি ব্যাটার।

শেষ পর্যন্ত ৫৫ রানে এক উইকেট হারিয়ে দিন শেষ করেছে টাইগাররা। ৩৯ বলে ২৮ রানে জাকির এবং ৯ বলে শূন্য রান করে অপরাজিত রয়েছেন তাইজুল ইসলাম। তথ্য সূত্র আরটিভি নিউজ।