News update
  • Assertive Diplomacy Urged as Mecca Pact Ignites Strategic Security Issues     |     
  • World Experiences Hottest August on Record     |     
  • PM opens dengue prevention, cleanliness campaign     |     
  • Saudi Oil Pipeline Stops as Houthis Seize Red Sea Island     |     
  • Dhaka 3rd most polluted city in the world this morning     |     

বিশ্বকাপে সর্বনিম্ন রানে অলআউটের নজির গড়ল উগান্ডা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-06-09, 9:53am

yryrey-15550cb79acabdf2eff8209d464954871717905194.jpg




প্রভিডেন্স স্টেডিয়ামে ৫ উইকেটে ১৭৪ রানের টার্গেট দিয়েছিল উইন্ডিজ। এই স্কোর যে উগান্ডার সামনে বড় সংগ্রহ, তা কেউ স্বীকার করতে বাধ্য হবেন।

এখন তো সেটা জলের মতো পরিষ্কার। ৩৯ রানেই ইনিংস গুটিয়ে গেল তাদের, সহআয়োজকরা জিতেছে ১৩৪ রানের বড় ব্যবধানে। রানের হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা দ্বিতীয় সর্বোচ্চ বড় জয়। কেনিয়ার বিপক্ষে ১৭২ রানের জয় আছে শ্রীলঙ্কার।

রান তাড়া করতে নামা উগান্ডাকে গুটিয়ে দিতে সবচেয়ে বড় অবদান রাখেন আকিল হোসেন। বাঁহাতি স্পিনার ১১ রান দিয়েই নেন ৫ উইকেট। উদ্বোধনী জুটিটা ভাঙেন তিনিই। ওপেনার রজার মুকাসাকে শূন্য রানে সাজঘরে ফেরান তিনি।