News update
  • Bangladesh Gets Three More Years to Prepare for LDC Graduation     |     
  • Dhaka ranks 5th among cities with worst air quality this morning     |     
  • Netanyahu’s Bloc Loses Majority as Party Claims Vote Stolen     |     
  • 3-Day Tourism Fair Begins; Theme 'AI Powered Tourism, Sustainable Destination'     |     
  • Roopor NPP Unit One Gets Approval to Transmit Limited Power to Nat'l Grid      |     

কোটা সংস্কার আন্দোলন: শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মুশফিকের

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-07-17, 1:25pm




চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সরব দেশের ক্রীড়াঙ্গন। শিক্ষার্থীদের ওপর হামলায় ব্যথিত জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলামরা। এবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।

বুধবার (১৭ জুলাই) ফেসবুক পোস্টে মুশফিক লেখেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, আমি আমার ভাই-বোনদের ওপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন, তাদের প্রতি অতল শ্রদ্ধা।’

তিনি যোগ করেন, ‘এটা মেনে নেওয়া কঠিন, কোনো ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনস্তা হয়েছেন; যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। যেকোনো উপায়েই হোক এই রক্তপাত বন্ধ হোক। শান্তি আসুক।’

দ্রুত সমাধান চেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার আরও লেখেন, ‘সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন, এটাই অনুরোধ। আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।’ আরটিভি