News update
  • Energy, investment, Rohingya issue to top Bangladesh-Indonesia talks      |     
  • Japan Remains Bangladesh’s Trusted Development Partner: Envoy     |     
  • Dhaka ranks world’s second most polluted city this morning      |     

বাংলাদেশের কাছে হেরে নিজ বোর্ডকে দুষলেন নাসিম

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-08-26, 12:37pm




রাওয়ালপিন্ডি টেস্টের আগে বাংলাদেশের পক্ষে বাজি ধরার মতো মানুষ খুব কমই ছিল। এমনকি এই টেস্টের শেষ দিন সকালেও বাংলাদেশের জয়ের চিন্তাটা ছিল অনেক দূরে। অথচ সেই ম্যাচটাই নিজেদের করে নিল বাংলাদেশ। দাপুট দেখি পাকিস্তানকে তাদেরই মাটিতে ১০ উইকেটে হারের লজ্জা দিল বাংলাদেশ।

এমন জয়ের পর নিজ দেশের বোর্ডকেই দায় দিলেন পাকিস্তানি বোলার নাসিম শাহ। তার মতে, নিজেদের ঘরের মাঠের পিচ কন্ডিশন কাজে না লাগাতে পারাতেই এই হাল হয়েছে পাকিস্তানের।

সদ্য শেষ হওয়া ম্যাচটির প্রথম চার দিন দাপট দেখিয়েছেন ব্যাটাররা। বোলাররা বিশেষ কোনো সুবিধা পাননি। পাকিস্তানের প্রধান শক্তি তাদের পেস বোলিং। কিন্তু তাঁরা পিচ থেকে কোনও সুবিধা পাননি বলে অভিযোগ করেছেন নাসিম।

নাসিম বলেন, ‘অনেকগুলো সিরিজ় হয়ে গেল যেখানে এই ধরনের পিচ তৈরি হচ্ছে। আমি বুঝতে পারছি যে, মাঠকর্মীরা অনেক পরিশ্রম করছেন। কিন্তু হয়তো আবহাওয়ার কারণে বোলিং সহায়ক উইকেট তৈরি হচ্ছে না। কিন্তু তার খেসারত আমাদের দিতে হচ্ছে। ঘরের মাঠে সুবিধা তো নিতেই হবে। সেটা না করতে পারলে কী ভাবে জিতব?’

পিচ তৈরি করার ক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আরও দায়িত্ব নিতে হবে বলে মনে করেন নাসিম। তিনি বলেন, ‘যে কোনও পিচ তৈরি করলেই হবে না। আমাদের দেখতে হবে, কী ভাবে আমরা জিততে পারি। যদি আবহাওয়া বা অন্য কোনও কারণে পেস সহায়ক উইকেট তৈরি করতে না পারি, তা হলে স্পিন সহায়ক উইকেট তৈরি করতে হবে। সে ক্ষেত্রে প্রথম একাদশে বেশি স্পিনার রাখতে হবে। সব দেশ নিজেদের দেশে নিজেদের শক্তি অনুযায়ী উইকেট বানাচ্ছে। তারা সাফল্য পাচ্ছে। কিন্তু আমরা পাচ্ছি না। এটা ক্রিকেট বোর্ডকে দেখতে হবে।’

সম্প্রতি টনি হেমিংকে পিচ প্রস্তুতকারক হিসাবে নিযুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে বাংলাদেশ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পিচ তৈরি করার দায়িত্ব তাঁর। কিন্তু প্রথম টেস্টের পরেই পিচ নিয়ে প্রশ্ন উঠে গেল। এনটিভি