News update
  • Political division undermining fight against ‘economic security emergency’     |     
  • Unilateral sanctions expand amid eroding multilateralism     |     
  • Padma Barrage work to open next Jan-Mar: Water Minister     |     
  • BSF's attempt to push-in 12 through Satkhira border foiled     |     
  • Govt Reviewing 101 MoUs, Agreements Signed With India     |     

বৃষ্টির কারণে সমাপ্ত প্রথম দিনের খেলা

কানপুর টেস্ট

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-09-27, 6:31pm




আগেই জানা গিয়েছিল বৃষ্টি বাঁধায় পড়বে কানপুর টেস্টে। যার ফলে নির্ধারিত হয়ে টসও অনুষ্ঠিত হয়নি। দিনের শুরুতেই বৃষ্টির কারণে ম্যাচের প্রায় ১ ঘণ্টা কাটা পড়ে। খেলা শুরু হলেও লাঞ্চ বিরতির আগে দ্বিতীয় দফায় হানা দেয় বৃষ্টি। বিরতিতে থেকে ফিরে কয়েক ওভার খেলা গড়াতেই কানপুরের আকাশ আবারও মেঘে ঢেকে যায়।

যে কারণে খেলা বন্ধ রাখতে বাধ্য হয়েছে আম্পায়াররা। দীর্ঘ সময় অপেক্ষা করলেও, বৃষ্টি না থামায় প্রথম দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেছে আম্পায়ার। প্রথম দিনে ৩৫ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৭ রান। মুমিনুল হক ৪০ রান এবং ৬ রানে অপরাজিত রয়েছেন মুশফিক।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকে দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম এবং জাকির হাসান। কিন্তু সাদমান ২০ রান করে ফেললেও, ২৪ বল খেলে রান তুলতে পারেনি জাকির। নবম ওভারে আকাশ দ্বীপের বলে ক্যাচ আউট হন এই বাঁহাতি ব্যাটার।

এদিন সাদমানকে সঙ্গ দিতে তিনে ব্যাট করতে আসেন মুমিনুল হক। কিন্তু ইনিংস বড় করতে পারেননি সাদমান। ১৩তম ওভারে এই ওপেনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন আকাশ। ২৪ রান করেন তিনি। এতে দলীয় ৩৩ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর অভিজ্ঞ মুমিনুলকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরের হাল ধরেন শান্ত। দুজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কিন্তু লাঞ্চ বিরতির পর মাঠে ফিরেই সাজঘরে ফেরেন শান্ত। ৩১ রান করে অশ্বিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।

পঞ্চম উইকেট মুমিনুলকে সঙ্গ দেন আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দুজনের ব্যাটে ভর করে ১০০ রানের কোটা পার করে বাংলাদেশ। কিন্তু ৩৫ ওভার শেষ হলে ম্যাচে হানা দেয় বৃষ্টি। যে কারণে প্রথম দিনের খেলা আর মাঠে গড়ানো সম্ভব হয়ে ওঠেনি। আরটিভি