News update
  • PM Hands Appointment Letters to 74 July Victims’ Families     |     
  • Special Unit Formed to Recover Illegal Arms, Tk 2 Lakh Reward     |     
  • Eliminate Wastes: Make Life Sustainable     |     
  • Pay Scale Push Sans Funding Plan Alarms Economists     |     
  • Early 2026 Spike In Migrant Deaths At Sea Is Alarming     |     

লঙ্কানদের ফিরিয়ে দেওয়া জীবন নিজেই বিলিয়ে দিলেন হৃদয়

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-09-13, 9:26pm

rterwerwer-5b96bd1e4ae3ba4f049dc6d6e5ccd3ee1757777183.jpg




ক্রিকেটে একটি জীবন পাওয়া কতটা ভাগ্যে তা কেবল ব্যাটারই জানে। আর এই সুযোগ কাজে লাগিয়ে প্রতিপক্ষকে পরাস্ত করার ইতিহাস অনেক রয়েছে। তবে এবার হৃদয় দেখালেন ভিন্ন। প্রতিপক্ষ দল জীবন উপহার দিলেও পরের বলে তা প্রত্যাখান করলেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৭ রান তুলেছে বাংলাদেশ। লিটন কুমার দাস ৮ বলে ৩ রান এবং ৬ বলে ৪ রানে ব্যাট করছেন তাওহীদ হৃদয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। প্রথম ওভারের শেষ বলে তানজিদ তামিমকে বোল্ট আউট করেন নুয়ান থুষারা। পরের ওভারের চতুর্থ বলে ক্যাচ তুলে দিয়েছে সাজঘরের পথ ধরেন পারভেজ ইমনও।

এতে দলীয় রান যোগ হওয়ার আগে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর দলের হাল ধরার জন্য ব্যাটিং লড়াই করছেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়। পঞ্চম ওভারে বল আকাশে তুলে দেন হৃদয়, তা তালুবদ্ধ করতে পারেনি আসালাঙ্কা। কিন্তু লঙ্কান অধিনায়কের হতাশা বাড়াননি এই টাইগার ব্যাটার।

পরের বলেই রান আউট হন হৃদয়। এতে দলীয় ১১ রানে ৪ উইকেট হারায় টাইগাররা। তবে অপর প্রান্ত থেকে লড়াই করতে থাকেন লিটন। এতে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৩০ রান তুলতে পেরেছে বাংলাদেশ।