News update
  • Bangladesh to Introduce New Law to Curb Extortion, IGP Says     |     
  • UN Marks 81 Years of Global Cooperation and Peace     |     
  • Dhaka's air 5th worst in the world this morning     |     
  • Around 7,500 Bangladeshis imprisoned in Saudi Arabia: Shama Obaed     |     
  • Bangladesh Outperforms India in Global Hunger Index 2026     |     

সিলেটে বাংলাদেশি ব্যাটারদের ফিফটির রেকর্ড

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-11-13, 12:53pm

ewrwqrqwrwq-33b2be9846d76ba1f487cd066a731e811763016826.jpg




সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসে রীতিমতো উড়ছে টাইগার ব্যাটাররা। দুর্দান্ত ব্যাটিংয়ে তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৪৬৪ রান তুলেছে স্বাগতিকরা। যেখানে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথম চার ব্যাটসম্যানেরই ফিফটি করার ঘটনা এবারই প্রথম বাংলাদেশের।

সিলেট ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। এই দুই ব্যাটার তোলের ১৬৮ রান। ৮০ রানে সাদমান আউট হলেও সেঞ্চুরি তুলেন জয়।

তিনে ব্যাট করে ফিফটি তুলে নেন অভিজ্ঞ মুমিনুল হকও। সবশেষ চারে ব্যাট করতে নেমে ফিফটির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।