News update
  • 100 CSOs rally against Trump’s trade tactics, urge access to drugs     |     
  • BNP believes in multiparty democracy, not revenge: Moyeen Khan     |     
  • Bangladesh reaffirms commitment to revitalise SAARC process     |     
  • Bangla Academy assures inclusive Ekushey Book Fair From Feb 26     |     
  • 2 former National University VCs face travel ban     |     

ভিনিসিয়ুসকে ‘বানর’ বলায় নিষিদ্ধ আর্জেন্টাইন ফরোয়ার্ড

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-02-24, 8:21am

img_20260224_081948-d8b4158e302fb7cc9cd112424411b9be1771899705.jpg




চ্যাম্পিয়ন্স লিগ নকআউট প্লে-অফের প্রথম লেগে বর্ণবাদী ঘটনার অভিযোগে উত্তাল হয়ে ওঠে ম্যাচ। পর্তুগালের ক্লাব বেনফিকার মাঠে খেলতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হন ভিনিসিয়ুস জুনিয়র। অভিযোগের পরিপ্রেক্ষিতে আর্জেন্টাইন ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে উয়েফা।

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচে ভিনিসিয়ুসের করা একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ। গোলের পর বেনফিকার কর্নার ফ্ল্যাগের সামনে গিয়ে উন্মত্ত উদযাপন করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, যা স্বাগতিক দর্শক ও কয়েকজন বেনফিকা খেলোয়াড়ের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে।

এর কিছুক্ষণ পরই ভিনিসিয়ুস অভিযোগ করেন, প্রেস্তিয়ান্নি তাকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করেছেন। বিষয়টি জানাজানি হলে রেফারি প্রায় ১০ মিনিটের জন্য খেলা বন্ধ রাখেন। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে জানান, প্রেস্তিয়ান্নি জার্সিতে মুখ ঢেকে ভিনিসিয়ুসকে ‘বানর’ বলে কটূক্তি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে প্রেস্তিয়ান্নি উয়েফাকে জানিয়েছেন, তিনি কোনো বর্ণবাদী মন্তব্য করেননি, বরং একটি ‘সমকামীবিরোধী’ শব্দ ব্যবহার করেছিলেন বলে দাবি করেন।

উয়েফার সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (২৫ ফেব্রুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠেয় দ্বিতীয় লেগে প্রেস্তিয়ান্নিকে খেলানো যাবে না। এদিকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালিয়ে যাচ্ছে উয়েফা। তদন্তে বর্ণবাদী মন্তব্য প্রমাণিত হলে উয়েফার ডিসিপ্লিনারি আচরণবিধি অনুযায়ী সর্বোচ্চ ১০ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।