News update
  • Trump says US aims to destroy Iran's military, topple government     |     
  • Stock indices rally at DSE, CSE despite shrinking turnover     |     
  • Tehran hits back across region after US and Israel attack Iran     |     
  • African Union calls for restraint in Middle East     |     
  • Iran-Israel Tensions Stoke Energy Risks for Bangladesh     |     

বাংলাদেশকে বিশ্বকাপের টিকিট এনে দিয়ে মাসসেরা মোস্তারি

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-02-28, 6:49pm

retwerwerewr-cc86cb198a8cf36326a080e25dbca2201772282970.jpg




গত মাসে অনুষ্ঠিত হওয়া নারী টি-২০ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে মূলপর্বের টিকিট পেয়েছে। নিগার সুলতানা জ্যোতি বাহিনী ৭ ম্যাচের একটিতেও হারেনি, এই অর্জনে সবচেয়ে বড় অবদান মিডলঅর্ডার ব্যাটার সোবহানা মোস্তারির।

২৪ বছর বয়সি মোস্তারি পুরো আসরজুড়ে ৭ ম্যাচে করেছিলেন ২৬২ রান, সেটাও ১৪৫.৫৫ স্ট্রাইকরেটে। অন্তত দেড়শ রান করাদের মধ্যে তার সমান স্ট্রাইকরেট কারো নেই। মোস্তারি আসরের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। শুধু জানুয়ারি মাসেই তিনি করেছেন ২২৯ রান।

এই পারফরম্যান্স দিয়ে মোস্তারি আইসিসির জানুয়ারি মাসের সেরা ৩ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে তিনি হারিয়েছেন আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের তারা নরিসকে। লুইস বাছাইপর্বে ২৭৬ রান করে সর্বোচ্চ সংগ্রাহক হন। তার দলও জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

দুর্ভাগা নরিস। বাঁহাসি পেসার বাছাইপর্বের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। ৬ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। তবে তার দল বিশ্বকাপে জায়গা পায়নি। বাকি দুটি স্পট দখল করেছে নেদার‌্যান্ডস ও স্কটল্যান্ড।

১২ দল নিয়ে মূলপর্ব বসবে ১২ জুন থেকে, ফাইনাল ৫ জুলাই। বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড বাদে অন্য ৮টি দল হলো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

পুরস্কার দিয়েছে পুরুষ ক্যাটাগরিতেও। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিলেন ড্যারেল মিচেল, জো রুট ও সূর্যকুমার যাদব। মাসসেরার পুরস্কার জিতেছেন কিউই ব্যাটার। ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজে টানা দুই সেঞ্চুরিতে ৩৫২ রান করেছিলেন তিনি। টি-টোয়েন্টি সিরিজে করেন ১২৫ রান। জো রুট শ্রীলঙ্কার বিপক্ষে ২৪২ রান করে সিরিজসেরা হয়েছিলেন। আর সূর্যকুমার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ৫ ম্যাচে ২৪২ রান করেন।